ক্লেমন-এর উদ্যোগে এক দিনে ‘এক লক্ষ্যে ১ লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ক্লেমন-এর পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম Green Wave আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’।

এক দিনে ১ লাখ গাছ। সংখ্যাটি যত বড়, তার চেয়েও বড় এর স্বপ্ন। বাংলাদেশের পরিবেশ, দেশীয় ঐতিহ্য ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ক্লেমনএর পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম Green Wave আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’।

এই কর্মসূচির আওতায় দেশের ৮টি বিভাগের নিজস্ব পরিচয় ও জিআই (GI) ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হবে GI ফলের গাছ ও দেশীয় গাছের পরিণত চারা।

সময়ের সঙ্গে বেড়ে ওঠা এই ১ লাখ গাছ একদিকে সংরক্ষণ করবে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য, অন্যদিকে বছরে প্রায় আড়াই হাজার টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। ফলে প্রকৃতিতে ফিরে আসবে নতুন প্রাণ আর আমাদের আগামী প্রজন্ম পাবে অধরা সেই সবুজ শৈশব।

শুধু বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, যত্ন ও পরিচর্যায় যাতে সুস্থভাবে গাছগুলো বেড়ে ওঠে সেজন্য নেওয়া হয়েছে ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম

নতুন প্রজন্মকে এই দায়িত্ববোধের সঙ্গে সম্পৃক্ত করতে দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ট্রি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবে।

প্রত্যেক ট্রি অ্যাম্বাসেডরকে ক্লেমনএর পক্ষ থেকে দেওয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, “বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। ক্লেমন ‘এক লক্ষ্যে এক লাখ’এর মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের প্রতিটি বিভাগের GI ফলের গাছ ও দেশীয় গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বহন করবে সেই অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, “দেশজুড়ে সবুজায়নে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে ক্লেমন যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ক্লেমন ‘এক লক্ষ্যে এক লাখ’এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের গাছের পরিচর্যায় যুক্ত করার উদ্যোগটিও প্রশংসনীয়। আশা করি, অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও এগিয়ে এসে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তুলতে ভূমিকা রাখবে।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More