মা হারালেন সাবেক পেসার শফিউল ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা মারা গেছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা মারা গেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে মায়ের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন শফিউল।

ফেসবুক বার্তায় সাবেক এই ডানহাতি পেসার লিখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮:৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

তিনি আরও লিখেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন শফিউল। একই বছর টেস্ট ও টিটোয়েন্টিতেও অভিষেক হয় এই পেসারের। বাংলাদেশের জার্সিতে ১১ টেস্ট, ৬০ ওয়ানডে, ও ২০ টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিউল। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।

সবশেষ ২০২০ সালে বাংলাদেশ জার্সিতে খেলেছেন শফিউল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী পেসার শফিউল ইসলাম।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More