রাজধানীসহ আশপাশ এলাকায় ভূমিকম্প অনুভূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তি বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

উল্লেখ্য, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More