রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবরে উচ্ছ্বসিত তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে বিভিন্ন জনের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
তাদের প্রত্যাশা, মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্বে আসীন হলে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞায় দেশ আরও এগিয়ে যাবে।
এ সময় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা বলেন, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়েছেন তিনি। মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ ও সৎ একজন রাজনীতিক রাষ্ট্রপতির দায়িত্ব পেলে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও বাস্তব রূপ পাবে।