বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
এতে বলা হয়, ঝড় বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো– সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।
তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএ