স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সিলেট সফরকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী৷

সিলেটজাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী৷

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসট্রেনটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনপৌঁছালে স্টেশনটি পরিদর্শন করা হয়।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয় সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনেট্রেনটি কিছু সময় দাঁড়ালে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More