চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫–২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে, এর আগে চলতি মাসের প্রথম ৫দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ২৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।
এসএ