শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌ চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌ চলাচল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীর পথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সব পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকালে তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় জাওয়াদ–উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।