দীপ্ত নিউজ
অর্থনীতি

জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২.১৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২.১৭ বিলিয়ন ডলার
রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।