মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসি আর আগের মতো নেই’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চলতি ২০২৬ বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। তবু এখনও ছুটে চলেছেন সমান তালে।

চলতি ২০২৬ বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। তবু এখনও ছুটে চলেছেন সমান তালে। বর্তমান সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ডের সঙ্গে পাল্লা দিয়ে গোলও করছেন। তবু তাকে আগের মতো ধ্বংসাত্মক মনে করছেন না ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি প্যালিস্টার।

আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফাইনাল টিকিট পাওয়ার ওই লড়াইয়ে নামার আগে উত্তরসূরিদের মেসির ব্যাপারে অভয়ই দিলেন প্যালিস্টার।

গোল ডটকম’কে দেয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ ডিফেন্ডার বলেন, ‘মেসি আর ১০ বছর আগের সেই মেসি নয়আমি অন্তত তাই মনে করি। হ্যাঁ, সে এখনও আর্জেন্টিনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এখনও দলের ভরসার নাম।’

তিনি বলেন, “আমার মনে হয় না, সে এখন আর আগের মতো প্রতিপক্ষের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। একসময় যেভাবে একাই ডিফেন্স ভেঙে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিত, এখন আর সেটা পারে বলে আমি মনে করি না।”

গ্যারি প্যালিস্টার বলনে, “তবুও সে অসাধারণ দক্ষ একজন ফুটবলার। সেদিন কেপ ভার্দের বিপক্ষে যে গোলটি করলপায়ের বাইরের অংশ দিয়ে বল নিয়ন্ত্রণ করে এক ঝটকায় জালে পাঠিয়ে দিলসেটা ছিল অনবদ্য।”

তিনি বলেন, “সে এখনও গোল করতে পারে। এই দলের নেতা সেই। ৪ বছর আগেও ছিল, এখনও নেতা আছে। তবে বার্সেলোনাকে যেভাবে ইউরোপিয়ান কাপ ও লা লিগা শিরোপা জেতাত, সেই ১০ বছর আগের খেলোয়াড় আর সে নেই।”

প্যালিস্টার বলেন, “এখন আর মেসিকে আলাদা করে মার্কিং করারও প্রয়োজন নেই। অবশ্যই সে এখনও বিপজ্জনক। তবে এখন তাকে আমি আগের চেয়ে অনেক বেশি ‘মানবিক’ বলব। ছোট ছোট জায়গায় সে এখনও অসাধারণ সৃজনশীলতা দেখাতে পারে, বল নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে এবং সুযোগ পেলে গোলও করতে পারে।”

তিনি বলেন, “মেসি এমন একজন খেলোয়াড়, যার দিকে সব সময় নজর রাখতে হবে এবং যতটা সম্ভব তার প্রভাব কমিয়ে আনতে হবে। আমার বিশ্বাস, ম্যাচের রাতে আর্জেন্টিনাকে হারানোর মতো সামর্থ্য আমাদের আছে।”

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ গোল করেছেন মেসি। এর সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ সময়ে ২টি অ্যাসিস্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এমবাপের সঙ্গে যৌথভাবে সবার ওপরেই রয়েছেন আর্জেন্টিনাইন এ মহাতারকা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More