শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিদায়ী বার্তা দিলেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদায়ী বার্তা দিলেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সোমবার (১৩ জুলাই) সেখানে শেষ অনুশীলন সেশন পর সামাজিক মাধ্যমে শহরটিকে আবেগঘন এক বিদায় জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

কানসাস সিটির শেষ অনুশীলনের ৪টি ছবি নিজ ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আর্জেন্টাইন অধিনায়ক লিখেন, ‘কানসাস সিটিতে আমাদের শেষ অনুশীলন! সবকিছুর জন্য ধন্যবাদ।’

প্রায় একইভাবে কৃতজ্ঞতা জানালেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ,

তিনি লিখেন, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’

বিশ্বকাপ চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিতে গত ৩১ মার্চ কানসাস সিটিতে পা রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ এই সময়ে এই শহরটিই ছিল আলবিসেলেস্তেদের আপন ঠিকানা।

কানসাসের পর্ব চুকিয়ে স্কালোনি শিষ্যরা এখন প্রস্তুত আটলান্টার সংগ্রামের জন্য। মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আটলান্টার এই সেমিফাইনালের ফলাফলের ওপরই নির্ভর করছে মেসিদের পরবর্তী গন্তব্য। ইংলিশ বাধা টপকে ফাইনালে পা রাখতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে নিউইয়র্কের নিউজার্সি শহর। আগামী রবিবার (১৯ জুলাই) সেখানে মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

কোনো কারণে সেমিফাইনালে থ্রি লায়ন্সদের কাছে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামি। ২০২৩ সাল থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এই শহরটিতেই সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

 

এসএ