বৃহস্পতিবার থেকে আবারও বাড়বে বৃষ্টি, থাকবে চলতি মাসজুড়েই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। কখনও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কখনও সামান্য কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানান, পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি থাকবে; কখনও বেশি কখনও কম। ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় আছে।

আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More