শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী কয়েক ডজন পরমাণু বোমার চেয়েও শক্তিশালী: মোহসেন রেজাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরমুজ প্রণালী কয়েক ডজন পরমাণু বোমার চেয়েও শক্তিশালী: মোহসেন রেজাই
হরমুজ প্রণালিকে কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই।

হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এই কৌশলগত নৌপথের গুরুত্ব তুলে ধরেছেন। খবর– মিডল ইস্ট আইয়ের।

মোহসেন রেজাই জানিয়েছেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালীকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ–এর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা পুনরায় বলেছেন, এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইরান এটি রক্ষা করবে।

ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালী দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই প্রণালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালীতে নৌ–চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ করে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।