শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের
ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সের কাছে শীর্ষস্থান হারানোর পর এবার আরও একধাপ অবনমন হলো আর্জেন্টিনার।

স্পেন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় তারা আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে উঠে গেছে। তাতে আর্জেন্টিনার নেমেছে ৩ নম্বরে।

বর্তমান লাইভ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫। এই তিন দলই ১৯০০+ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে।

এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান ৪। এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৬ নম্বর থেকে তারা উঠে এসেছে ৫ নম্বরে। তাদের পয়েন্ট ১৮০৪.৯২।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ ৩ দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে।

ফুটবলে একটি কৌতূহলোদ্দীপক কুসংস্কার রয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই ফিফা র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

বিশ্বকাপের আগে সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২–১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১–১ গোলে ড্র করে। এই ফলের কারণে দুই দলই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়।

অন্যদিকে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে এবং বিশ্বকাপ শুরুর আগে ১ নম্বর দল হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করে।

এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। স্পেন ২ এবং আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে।

 

এসএ