শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে যারা, খেলা কবে-কখন?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন ।

সেমিফাইনালে আগে থেকেই স্পেনের জন্য অপেক্ষা করছিল ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কোনো সুযোগই দেয়নি ফ্রান্স। আফ্রিকান দলটিকে ২০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ফরাসিরা। এবার বেলজিয়ামের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হলো স্পেন।

এই দুই ইউরোপীয় জায়ান্টের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অনেকেই এই ম্যাচটিকে ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন।

সেমিফাইনালে এখন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের গতির বিপরীতে দেখা যাবে লামিনে ইয়ামালের স্পেনের চোখ ধাঁধানো টিকিটাকা ফুটবলের লড়াই। ইতিহাসের এই ধ্রুপদী দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব।

ইউরোপের এই দুই পরাশক্তির সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় এই হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More