শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খেলা

সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে যারা, খেলা কবে-কখন?

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে যারা, খেলা কবে-কখন?

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন ।

সেমিফাইনালে আগে থেকেই স্পেনের জন্য অপেক্ষা করছিল ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কোনো সুযোগই দেয়নি ফ্রান্স। আফ্রিকান দলটিকে ২–০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ফরাসিরা। এবার বেলজিয়ামের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হলো স্পেন।

এই দুই ইউরোপীয় জায়ান্টের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অনেকেই এই ম্যাচটিকে ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন।

সেমিফাইনালে এখন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের গতির বিপরীতে দেখা যাবে লামিনে ইয়ামালের স্পেনের চোখ ধাঁধানো টিকিটাকা ফুটবলের লড়াই। ইতিহাসের এই ধ্রুপদী দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব।

ইউরোপের এই দুই পরাশক্তির সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় এই হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।