বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে পারেন যারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে বড় দুশ্চিন্তায় রয়েছে শেষ আটে ওঠা কয়েকটি দল। কারণ, মোট ১৯ জন ফুটবলার এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মাত্র একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবারের এই ম্যাচে মরক্কোর পাঁচজন এবং ফ্রান্সের তিনজন ফুটবলারকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

অন্যদিকে শুক্রবারের স্পেনবেলজিয়াম ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলক কম। দুই দলের একজন করে ফুটবলার একটি হলুদ কার্ড দূরে রয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা মরক্কোর।

ড্রয়ের অন্য প্রান্তে নরওয়েইংল্যান্ড ম্যাচেও পাঁচজন খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। পাশাপাশি সুইজারল্যান্ডের তিনজন এবং আর্জেন্টিনার একজন ফুটবলারও একই অবস্থায় রয়েছেন।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।

তবে কোয়ার্টার ফাইনাল শেষে সব হলুদ কার্ডের হিসাব রিসেট হয়ে যাবে। ফলে সেমিফাইনালে নতুন করে পাওয়া হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হবেন না।

কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মরক্কোর ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ানে হালহাল, বিলাল এল খান্নৌস ও আজেদিন উনাহি; ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, নিকো ওরাইলি, ডেকলান রাইস ও মার্ক গেহি; সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহেইম; ফ্রান্সের মানু কোনোয়ে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল অলিসে; নরওয়ের আন্তোনিও নুসা; বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে; স্পেনের ফেরান তোরেস এবং আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More