বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা হাতে মিশরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের লড়াই দেখতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি আর্জেন্টিনা ও মিশরের নাটকীয় ম্যাচটিও সরাসরি দেখেছিলেন, যেখানে ৩২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচে উপস্থিত থাকলেও ইনফান্তিনো মিশরের সমর্থকদের প্রতিও সম্মান ও সংহতি প্রকাশ করেন। স্টেডিয়ামে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় তাদের সঙ্গে কথা বলেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রতি সম্মান জানাতেই ইনফান্তিনোর এই উদ্যোগকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেক ফুটবলপ্রেমী।

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এ ঘটনায় তদন্তের দাবিও ইতোমধ্যে ফিফার কাছে জানিয়েছে মিশর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More