সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন নেইমার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করছি।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের সোনালী ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে দারুণ সব কীর্তি। ব্রাজিলের জার্সিতে দুটি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক এবং পরবর্তীতে ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More