রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ে’র বিপক্ষে সবচেয়ে ‘বাজে’ স্টেডিয়ামে খেলবে ব্রাজিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যে মাঠে আজ ব্রাজিল-নরওয়ে মুখোমুখি হতে যাচ্ছে, সেটি প্রায় প্রতিটি দিক থেকেই চলতি বিশ্বকাপের সবচেয়ে নিকৃষ্টতম স্টেডিয়াম।

হারলে বিশ্বকাপ থেকে বিদায় আর জয় পেলে কোয়াটার ফাইনাল—এমন কঠিন সমীকরণের মুখে শেষ ১৬–এর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিলনরওয়ে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার (৫ জুলাই) লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

তবে যে মাঠে আজ কার্লো আনচেলত্তির দল নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে, সেটি প্রায় প্রতিটি দিক থেকেই চলতি বিশ্বকাপের সবচেয়ে নিকৃষ্টতম স্টেডিয়াম।

নিউ জার্সির এই স্টেডিয়ামটির নাম ‘মেটলাইফ’ এসেছে মূলত আমেরিকান একটি বিমা কোম্পানি ‘মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স’এর নাম থেকে। মাঠটি তৈরি হয়েছে ঠিক পুরোনো জায়ান্টস স্টেডিয়ামের ওপর, যেখানে একসময় কসমস ক্লাবের হয়ে খেলে গেছেন কিংবদন্তি পেলে।

ধারণা করা হয়েছিল এটি হবে ক্রীড়াবিশ্বের এক অনন্য তীর্থস্থান। কিন্তু বাস্তবে তা মোটেও নয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টাও নাকি করা যাচ্ছিল না। এই স্টেডিয়ামটির অ্যাকোস্টিকস বা শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। অবশ্য যুক্তি দেয়া হচ্ছে, সংবাদ সম্মেলন কক্ষটি স্টেডিয়ামের বাইরে একটা গুদামঘরের মতো জায়গায় তৈরি করা হয়েছে। কিন্তু বিশ্বকাপের ফাইনাল আয়োজক একটি ভেন্যুর মিডিয়া ইকুইপমেন্ট এতটা বাজে ও নিম্নমানের হতে পারে, তার কোনো নজির ইতিহাসে নেই।

শুধু সংবাদ সম্মেলন কক্ষই নয়, খোদ ব্রাজিল দলের প্রতিনিধি দল এবং অন্যান্য দলগুলোও এখানকার শব্দ ব্যবস্থা এবং পিচ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে।

পিচের কড়া সমালোচনা করে ইর্য়গেন ক্লপ বলেছেন, ‘হিউস্টনের শীতাতপ নিয়ন্ত্রিত এবং দারুণ পিচে খেলা আর নিউ জার্সির এই শুষ্ক ঘাসে খেলার মধ্যে আকাশপাতাল তফাত রয়েছে। এই শুকনো ঘাস পুরো খেলার ধরনই বদলে দেয়।’

ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটিকে এই শক্ত ও খটখটে শুকনো পিচের অভিশাপ থেকে যদি কিছুটাও বাঁচাতে পারে, তবে তা হলো বৃষ্টি।

পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বিকাল ৫টা থেকে স্টেডিয়াম এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঠের কন্ডিশন এবং অতিরিক্ত গরমের কারণে ম্যাচের প্রথমার্ধটা দেখতে বেশ জঘন্য লাগতে পারে।

শব্দ বিভ্রাট আর বাজে পিচ ছাড়াও এখানে যুক্ত হয়েছে তৃতীয় আরেকটি সমস্যা—নিউ জার্সি সিটি প্রশাসনের চরম লোভ! ম্যানহাটন থেকে স্টেডিয়ামে আসার ট্রেনের টিকিট বা ভাড়া তারা আকাশচুম্বী করে দিয়েছে। ক্লাব বিশ্বকাপের সময় যে যাতায়াত ভাড়া ছিল মাত্র ১১ ডলার, তা বাড়িয়ে প্রথমে করা হয়েছিল ১২০ ডলার! পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে কর্তৃপক্ষ তা কমিয়ে ৯২ ডলারে নামিয়ে আনে।

সব মিলিয়ে, পুরোনো সেই জায়ান্টস স্টেডিয়ামের স্মৃতিবিজড়িত এই ভেন্যুটির সবকিছুই এখন চূড়ান্ত রকমের বাজে ও হতাশাজনক।

সূত্র: টি–স্পোর্টস

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More