শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩৩ দশমিক শূন্য এক বিলিয়ন ডলার। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৭৬৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৩০১ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার।

যেখানে গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৭৫৬ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২৯০ কোটি ছয় লাখ ৩০ হাজার ডলার।

গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৭০৫ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২৪৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। এর আগে ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৩১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৭৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার। গত ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। গত ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার।

গত ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার। এরও আগে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। অবশ্য ওইদিন এডিবির ১০০ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভে বড় পরিবর্তন আসে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More