যেভাবে তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন ঘানার এক তান্ত্রিক। কিন্তু এবার ঝুঁকিটা বেশি নিয়ে ফেলেছিলেন। আর্জেন্টিনা–কেপ ভার্দের ম্যাচ নিয়ে বলেছিলেন, এই ম্যাচ জিতবে কেপ ভার্দে, বিদায় করবে আর্জেন্টিনাকে। কিন্তু তান্ত্রিকের কথাকে ভুল প্রমাণ করে ম্যাচটি ৩–২ ব্যবধানে জিতে নেন লিওনেল মেসিরা।

এমনভাবে ভবিষদ্বাণী মাঠে মারা যাওয়ার পর ঘানার তান্ত্রিকের কথা কেউ হয়তো আর বিশ্বাসই করবেন না। তার ব্যবসায় লাল বাতি জ্বলবে নিঃসন্দেহে।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যাপক আলোচনায় থাকা ঘানার স্বঘোষিত ‘উইচ ডাক্তার’ নানা কওয়াকু বোনসাম এর আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দেওয়ার দাবি করে আলোচনায় আসেন। আশ্চর্যজনকভাবে, দুর্দান্ত ফর্মে থাকা কেইন গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে গোল করতে ব্যর্থ হন।

এরপর বোনসাম দাবি করেছিলেন, রাউন্ড অব ৩২–এ পর্তুগালের কাছে হারবে ক্রোয়েশিয়া। সেটিও সঠিক হয়। কিন্তু আরেকটু আগ বাড়িয়ে অভিষিক্ত কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা বলেই বিপদে পড়েছেন ঘানার সেই তান্ত্রিক।

তার এই সাহসী ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল বিতর্কের জন্ম দেয়। কেউ বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দেন, আবার কেউ বোনসামের আধ্যাত্মিক শক্তির প্রতি বিশ্বাসও প্রকাশ করেন।

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ যত ঘনিয়ে আসে, ততই তিনি সামাজিক মাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে এমন একটি বার্তা দেন, যা তার আগের ভবিষ্যদ্বাণী মনে থাকা অনেককেই বিস্মিত করেছে।

একসময় যিনি বলেছিলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’। সেই বোনসাম এবার সামাজিক মাধ্যমে মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More