বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নিশ্চিত মেসি এই টুর্নামেন্টে আরও গোল করবে: এমবাপ্পে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে সুবাদে গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও।

বিশ্বকাপ শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে সুবাদে গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও।

মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে লিওনেল মেসির গোল রেকর্ড ভাঙার দোরগোড়ায় রয়েছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত রেকর্ড বা গোল্ডেন বুটের চেয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল শেষে ট্রফি উঁচিয়ে ধরাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান।

বাংলাদেশ সময় বুধবার (১ জুলাই) রাতে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩০ গোলে হারিয়ে রাউন্ড সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে লে ব্লুজরা।

সুইডিশদের বিপক্ষেও এমবাপ্পে পা থেকে আসে জোড়া গোল। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ১৮টি, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র ১ গোল কম। এছাড়া চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের মোট গোলসংখ্যা মেসির সমান ৬টি।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি কিলিয়ান এমবাপ্পে।

তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব দূর যাওয়া—১৯ জুলাইয়ের ফাইনালে খেলা এবং ট্রফি নিয়ে এখানে ফিরে আসা।”

তিনি আরও বলেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। অবশ্যই আপনি যত বেশি গোল করবেন, তালিকায় তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়।

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে যাওয়া নিয়েফরাসি অধিনায়ক বলেন, “আমি নিশ্চিত যে লিও (মেসি) এই টুর্নামেন্টে আরও গোল করতে যাচ্ছে। তাই আমি ব্যক্তিগত এসব সংখ্যা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। আমার পুরো মনোযোগ পরবর্তী প্রতিপক্ষ এবং আমাদের মূল লক্ষ্য ফাইনালের দিকে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। শেষ বত্রিশে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে প্যারাগুয়ে। রক্ষণাত্মক কৌশলে খেলে সাফল্য পাওয়া প্যারাগুয়েকে হালকাভাবে নিতে রাজি নন এমবাপ্পে।

ফরাসি অধিনায়ক বলেন, “প্যারাগুয়ে ম্যাচের আগে আমাদের কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে। তবে আমাদের গোল করার যে সহজাত ক্ষমতা রয়েছে, তা আমাদের সবসময় ম্যাচে এগিয়ে রাখবে।

উল্লেখ্য, আগামী শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়ায় শেষ ১৬এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দিদিয়ে দেশমের ফ্রান্স।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More