দীপ্ত নিউজ
বাণিজ্য

নওগাঁর দর্জিপাড়ার কারিগররা নতুন পোশাক তৈরিতে ব্যস্ত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁর দর্জিপাড়ার কারিগররা নতুন পোশাক তৈরিতে ব্যস্ত

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে বাড়িয়ে তোলে নতুন জামাকাপড়। শার্ট–প্যান্ট, ছোটদের নানা ডিজাইনের পোশাক তৈরি করতে আগেভাগেই দর্জিবাড়িতে ভিড় করছেন সবাই।

তাই ঈদ সামনে রেখে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত নওগাঁর দর্জিপাড়ার কারিগররা। অর্ডার করা পোশাক যথাসময়ে ক্রেতার হাতে পৌঁছে দিতে দিন–রাত কাজ করছেন তারা।

এক ক্রেতা বলেন, যেহেতু ঈদের সময় ভিড় থাকে অনেক তাই আগেই বানাতে দিতে এসেছি।

তাই দম ফেলার সময় নেই কারিগরদের। ঈদ যতই ঘনিয়ে আসবে ব্যস্ততা আরও বাড়বে।

আইডিয়াল টেইলার্সের মাস্টার আনোয়ার হোসেন বলেন, আগের বছরের তুলনায় এবার ঈদে কাজের অর্ডার ভালোই পাওয়া যাচ্ছে। তাই আগামী ঈদ সামনে রেখে কাজের হার তত বাড়ছে। আরো বাড়বে বলে আসা করি।

যূথী/ দীপ্ত সংবাদ