৪৩তম বিসিএসের নন-ক্যাডার ফল পুনরায় প্রকাশের নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি উল্লেখ করে এর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৪৩তম বিসিএসের নন–ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি উল্লেখ করে এর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) এক রায়ে আদালত এই নির্দেশ দেন। আদালতের এই আদেশের ফলে ৪৩তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ নতুন করে সাজাতে হবে।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে এতে মোট ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরবর্তীতে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন–ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। চূড়ান্ত প্রক্রিয়া শেষে ওই বছরের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জনকে এবং নন–ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে হাইকোর্টের এই নতুন রায়ের ফলে নন–ক্যাডার পদের ওই ফলাফল এখন পুনরায় মূল্যায়ন ও প্রকাশ করতে হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More