বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলাটি অনুষ্ঠিত হবে।

নকআউট পর্বের টিকিট এবং গ্রুপ সেরার মুকুট ধরে রাখার ম্যাচে ব্রাজিল শিবিরে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড় রায়ানের অভিষেক হতে পারে।

আজকের ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে ফিরছেন দলের মূল চালিকাশক্তি ও প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও শতভাগ ম্যাচফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

আজকের ম্যাচে ব্রাজিলের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আর একটি হলুদ কার্ড পেলেই ‘রাউন্ড অব ৩২’এর নকআউট ম্যাচে দর্শক হয়ে ডাগআউটে বসে থাকতে হবে তাদের।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে আজ দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।’

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

মায়ামির মাঠে আজ যে শক্তিশালী ও আক্রমণাত্মক ৪৩ ফর্মেশন নিয়ে দল নামাতে পারেন আনচেলত্তি, তা নিচে দেওয়া হলো

গোলরক্ষক: আলিসন

রক্ষণভাগ : দানিলো , মার্কিনহোস , গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস

মধ্যমাঠ: ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা

আক্রমণভাগ: রায়ান, মাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়

ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ

আনগুস গুন (গোলরক্ষক), ন্যাথান প্যাটারসন, গ্রান্ট হ্যানলে, জ্যাক হ্যান্ড্রি, অ্যান্ডি রবার্টসন, বেন গ্যাননডোয়াক, স্কট ম্যাকটোমিনায়, লুইস ফার্গুসন, রায়ান ক্রিস্টি, জন ম্যাকগিন, চে অ্যাডামস।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More