সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ১৭ লাখ ৬৫ হাজার

৭০০ বছরের রেকর্ড ভেঙে গণনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষ হয়েছে। এতে দানবাক্স স্থাপনের চার দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা পড়েছে। আরও পাওয়া গেছে সাত আনা সোনা।

এর আগে ৭০০ বছরের রেকর্ড ভেঙে সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি ডেগের মুখ গণনার জন্য খোলা হয়।

টাকা গণনায় অংশ নেন শাহজালাল মাদরাসার শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। এর আগে মাজারের ইতিহাসে এভাবে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়নি।

আরও পড়ুন

শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই কি প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজারের আয়ব্যয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহার) মো. সারওয়ার আলম। এতে দেশজুড়ে নানা আলোচনাসমালোচনা দেখা দেয়। এরই মধ্যে রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

এ ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় চলছে। প্রত্যাহার করা জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে বহাল রাখার দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন চলছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More