সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়: আর্জেন্টিনা কোচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নকআউট পর্ব নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া। তবে প্রতিপক্ষ যে-ই হোক, কাউকে ছোট করে দেখতে নারাজ কোচ স্কালোনি।

নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩০ গোলে উড়িয়ে সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

তবে প্রতিপক্ষ যেই হোক, কাউকে ছোট করে দেখতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, ‘দল খুব ভালো অবস্থায় আছে এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অস্ট্রিয়া অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ, তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তারা দারুণ হাইপ্রেসিং ফুটবল খেলে এবং চমৎকারভাবে বাছাইপর্ব পার করে এখানে এসেছে।’

তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে এটি আমাদের জন্য একটি জটিল ও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে আসলে কোনো ম্যাচই সহজ নয়।’

স্কালোনি আরও বলেন, ‘আপনি একটি ম্যাচে সবসময় বলের দখল ধরে রাখতে পারবেন না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন বলের নিয়ন্ত্রণ হারাবে, তখন দল কীভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ঘুরে দাঁড়ায়।’

জে’ গ্রুপে আর্জেন্টিনাঅস্ট্রিয়া ম্যাচের পর হবে আলজেরিয়া বনাম জর্ডান ম্যাচ। দুটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপ সেরা কে হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১ নম্বর দল আর্জেন্টিনা। তালিকার ২৪তম দল অস্ট্রিয়া।

অস্ট্রিয়া বনাম আজেন্টিনা ম্যাচের অতীত ইতিহাস খুব বেশি নেই। এর আগে মোটে দুবারের দেখায় একবার ১১ গোলে ড্র, অন্যবার আর্জেন্টিনা জিতেছে ৫১ গোলে। সর্বশেষ দেখাও ১৯৯০ সালে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More