শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ভালো খেলেছে: আনচেলত্তি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাইতিকে হারিয়ে সি’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে ব্রাজিল। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

হাইতিকে হারিয়ে সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩০ গোলে হারানোর পর স্টেডিয়ামের মিক্সড জোনে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি। দলের খেলার মান বেড়েছে, তীব্রতা বেড়েছে। আর আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে আরও বেশি নির্ভুল ছিলাম।

তিনি বলেন, যাই হোক, আজ আমরা উন্নতি করেছি। তবে পরের ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সে সব কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।

তবে মরক্কো ম্যাচের চেয়ে হাইতির বিপক্ষে টোটাল শট, অনটার্গেট শট এবং বল পজিশনে দল এগিয়ে থাকায় সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ।

ব্রাজিল কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। ওরা পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় (হাইতির) ৫জন ডিফেন্ডার দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল, তা ভেঙে সুযোগ তৈরি করা সহজ ছিল না। সার্বিক দিক বিবেচনায় আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।

উল্লেখ্য, ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More