শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করল সহ-আয়োজক দেশ মেক্সিকো।

২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব ) বা শেষ ৩২এর টিকিট নিশ্চিত করল সহআয়োজক দেশ মেক্সিকো।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১০ গোলে হারিয়েছে লা ট্রি‘ (La Tri) বাহিনী। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল স্বাগতিকরা।

প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। আক্রমণপাল্টা আক্রমণে ম্যাচটি ছিল বেশ জমজমাট। দ্বিতীয়ার্ধের ঠিক ৫০ মিনিটের মাথায় গুয়াদালাহারার গ্যালারিকে উল্লাসে মাতান লুইস রোমো।

লালসবুজদের একটি আক্রমণাত্মক ক্রস ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন দক্ষিণ কোরিয়া গোলরক্ষক কিম সুংগিউ। কিন্তু বলের নাগাল পাওয়ার আগেই তিনি নিজ দলের এক ডিফেন্ডারের সাথে মারাত্মকভাবে ধাক্কা খান এবং বলটি হাত থেকে ফেলে দেন।

ফাঁকায় বল পেয়ে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো একটুও ভুল করেননি; নিখুঁত ও জোরালো এক ভলিতে বল ফাঁকা জালে জড়িয়ে দলকে ১০ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর কোরিয়া বেশ চেষ্টা করেছে গোল করার। একটি গোল প্রায় পেয়েই গিয়েছিলো তবে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মেক্সিকো গোলকিপার রাউল রাঙ্গেল। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১০ গোলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০ গোলে হারিয়েছিল মেক্সিকো। আজ হলো কোরিয়া বধ—টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘-র টেবিলের শীর্ষে এখন মেক্সিকো। ফলে সমীকরণ অনুযায়ী এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২এ ওঠা পুরোপুরি নিশ্চিত করেছে হাভিয়ের আগুইরের দল।

উল্লেখ্য, এ নিয়ে বিশ্বকাপের ১৯ আসরে অংশ নেওয়া মেক্সিকো টানা এক মৌসুমের বিরতি দিয়ে নকআউট পর্বে উঠল। কাতারে গ্রুপ পর্বে বিদায়ের আগে টানা ৭ আসরে নকআউটে খেলেছিল মেক্সিকো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More