শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, অভিষেক রিশাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, অভিষেক রিশাদের

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।

টানা দুই ম্যাচ জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। তবে তৃতীয় ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।

এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত ম্যাচের একাদশ থেকে নেই মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, এক পরিবর্তন নিয়ে নামছে আইরিশরাও। পেসার গ্রাহাম হিউমের জায়গায় অভিষেক হলো ম্যাথু হামফ্রেজের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।

আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।