রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্মৃতিতে কোরবানি’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দীপ্ত টিভির ফেসবুক পেইজে আয়োজিত বিশেষ আয়োজন ‘স্মৃতিতে কোরবানি’–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।

গত ২০মে থেকে ২৯ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজী গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং হাসান হাসিবুর রহমান রিশাত।

এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভি‘র হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম, চ্যানেলটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট এবং বাজেট) সৈয়দা মারিয়াম আফিফা হক, ম্যানেজার (স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রাম) আফরোজ আহমেদ খান।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল গাজী হোম অ্যাপ্লায়েন্স।­

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ সাহা, কামরুল হাসান, মোজাহিদুল ইসলাম পলাশ, মাহফুজুর রহমান, নূরে আল জুবাইদ।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More