শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি!
যুক্তরাষ্ট্র ও ইরান, পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেকোনো সময়ের চেয়ে শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অবিলম্বে ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, কয়েক সপ্তাহ ধরে স্থগিত থাকা প্রাথমিক সমঝোতা স্মারকের শর্ত নিয়ে আলোচনার পর সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান উভয়ই একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে।

তবে এখনো উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার ভোরে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সব বিষয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত বোঝাপড়া হয়েছে।

পাকিস্তান এপ্রিল মাসে একটি নাজুক যুদ্ধবিরতির পর থেকেই দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত মধ্যস্থতা আলোচনাও কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলার পর ইরান–কেন্দ্রিক সংঘাত থেকে উদ্ভূত যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়।

শেহবাজ শরিফ তাঁর পোস্টে বলেন, তিনি ‘আশাবাদী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে’ এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই তাদের ‘অবিচল অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।