রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেকোনো সময়ের চেয়ে শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অবিলম্বে ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, কয়েক সপ্তাহ ধরে স্থগিত থাকা প্রাথমিক সমঝোতা স্মারকের শর্ত নিয়ে আলোচনার পর সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান উভয়ই একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে।

তবে এখনো উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার ভোরে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সব বিষয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত বোঝাপড়া হয়েছে।

পাকিস্তান এপ্রিল মাসে একটি নাজুক যুদ্ধবিরতির পর থেকেই দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত মধ্যস্থতা আলোচনাও কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্রইসরাইলি হামলার পর ইরানকেন্দ্রিক সংঘাত থেকে উদ্ভূত যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়।

শেহবাজ শরিফ তাঁর পোস্টে বলেন, তিনি ‘আশাবাদী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে’ এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই তাদের ‘অবিচল অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More