FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে সফরকারীরা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। ফলে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সিরিজ নিশ্চিতের লক্ষ্য।

এই ম্যাচের একাদশে বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে। ফর্ম নিয়ে ধুঁকতে থাকা সাইফ হাসানের জায়গায় নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।

অন্যদিকে, একটি পরিবর্তন এসেছে অজিদের একাদশে। লিয়াম স্কটের জায়গায় নেওয়া হয়েছে ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা রাইলি মেরেডিথকে।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More