মহাবিশ্বের গ্রহ–নক্ষত্র প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে, আর তার প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনে। আজকের দিনটি কারও জন্য নিয়ে আসতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ, আবার কারও জন্য হয়তো ধৈর্যের পরীক্ষা নেওয়ার দিন। প্রেম, অর্থ, স্বাস্থ্য কিংবা পারিবারিক শান্তি—কোন রাশির ভাগ্যে আজ কী অপেক্ষা করছে, তা সহজ ও সাবলীলভাবে জেনে নিন আপনার জন্মতারিখ মিলিয়ে।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল)
আজ গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে এবং কর্মক্ষেত্রে শুরুটা ভালো হতে পারে। কাঙ্ক্ষিত আর্থিক লাভ বজায় থাকবে। তবে পারিবারিক ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো অহংকার বা দ্বন্দ্ব এড়িয়ে চলাই মঙ্গল।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২১ মে)
ব্যবসার ক্ষেত্রে আজ দিনটি আশাপ্রদ। বিশেষ করে ফল, ওষুধ, চিকিৎসা ও লেখাপড়ার সরঞ্জামের ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। কোনো নতুন পরিবর্তনের সম্মুখীন হতে পারেন, তাই ধৈর্য বজায় রাখুন।
মিথুন রাশি (২২ মে থেকে ২১ জুন)
আজ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু বিচক্ষণ ও সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কেউ আপনার ভালো কাজে ঈর্ষান্বিত হতে পারে, তাই সবার সাথে দূরত্ব বজায় রেখে নিজের কাজে মনোযোগ দিন।
কর্কট রাশি (২২ জুন থেকে ২২ জুলাই)
পেশাগত ক্ষেত্রে আজ কিছু অভ্যন্তরীণ বা বাহ্যিক তর্ক–বিতর্ক তৈরি হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামলান। অন্যের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেবেন না।
সিংহ রাশি (২৩ জুলাই থেকে ২৩ আগস্ট)
আজ সম্পর্কের মধ্যে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বাড়বে, যা পারিবারিক পরিবেশ আনন্দময় করে তুলবে। জীবনসঙ্গীর সাথে কেনাকাটা বা ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা বা চাকরিতে কোনো বড় পরিবর্তনের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।
কন্যা রাশি (২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর)
পরিবারে সুখ–শান্তি বজায় থাকবে। রাজনীতি ও সাংগঠনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো পদ বা দায়িত্ব পেতে পারেন। তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়া জরুরি; বিশেষ করে রক্তচাপ বা ডায়াবেটিসের রোগীরা অবহেলা করবেন না।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর)
আজ আপনার আর্থিক পরিস্থিতি চমৎকার থাকবে এবং আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত বা নতুন অংশীদারিত্বের ব্যবসা শুরু করতে যাবেন না। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর)
মানসিক চাপ ও ক্লান্তি থেকে আজ অনেকটাই মুক্তি পাবেন। ব্যবসায় লাভ ভালো হলেও কর্মচারীদের সাথে কোনো বিষয়ে মতভেদ হতে পারে। গুরুজন ও জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে চললে লাভবান হবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর)
উন্নতি ও ধনসঞ্চয়ের নতুন পথ খুলে যেতে পারে। বিশেষ করে যারা গান–বাজনা বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের সুনাম বাড়বে। তবে আজ কোনো বড় পারিবারিক বা সাংসারিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি)
আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র যাবে। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য লাভ দেখতে পারেন। সন্তানের উন্নতিতে মনে আনন্দ আসবে। তবে লোকদেখানো অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় কিছু ছোটখাটো বাধা এলেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে তা সামলে নিতে পারবেন। বিবাহিত জীবনে ভালোবাসা বজায় থাকবে। তবে অপরিচিত কোনো মানুষের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)
আজ সারাদিন বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কোনো পারিবারিক সমস্যা দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে বিশ্বস্ত কারো সাথে আলোচনা করে সমাধান করুন।
মাসউদ