বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

গোর-এ শহীদ ময়দানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বছর ঘুরে সাম্য, ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুর জেলার ঐতিহাসিক গোরশহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) লক্ষাধিক মুসিল্লির অংশগ্রহণে সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ শুরু হয়।

এতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখা সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

ঐতিহাসিক গোরশহীদ ময়দানে নামাজ আদায় করেন দিনাজপুর৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, শিশুকিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মুসল্লি আবু তাহের বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়। আজকের এই বিশাল জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছি।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে সুন্দরভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুর জেলার ঐতিহাসিক গোরএ শহীদ ময়দান ও ঈদগাহ মিনার। ২১.৯৯ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More