শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোর-এ শহীদ ময়দানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোর-এ শহীদ ময়দানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান।

বছর ঘুরে সাম্য, ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুর জেলার ঐতিহাসিক গোর–এ–শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) লক্ষাধিক মুসিল্লির অংশগ্রহণে সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ শুরু হয়।

এতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখা সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

ঐতিহাসিক গোর–এ–শহীদ ময়দানে নামাজ আদায় করেন দিনাজপুর–৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা‘সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, শিশু–কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মুসল্লি আবু তাহের বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়। আজকের এই বিশাল জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছি।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে সুন্দরভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুর জেলার ঐতিহাসিক গোর–এ শহীদ ময়দান ও ঈদগাহ মিনার। ২১.৯৯ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।