অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস‘কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেয়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার চূড়ান্ত গন্তব্য প্যারিস।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস ।
এসএ