মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

দেশে ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রান্তিক খামারি থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু ক্রয়বিক্রয় করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।’

তিনি বলেন, ‘কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘ঈদের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে এবার সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

পরিদর্শনের সময় মন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি টিমের বুথ থেকে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের সমস্যা দেখা দিলে যেন তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করেন।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More