শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুহিববুল্লাহিল বাকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড) পদে মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বৃহষ্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫এর ধারা ৫() () () অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ পদে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি বিকাশ, মসজিদভিত্তিক কার্যক্রম এবং ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More