বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

অবসর থেকে নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বয়স ও অভিজ্ঞতাকে মূল্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ফিরিয়েছে জার্মানি।

২০২৪ ইউরো পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ম্যানুয়াল নয়্যার। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়েই, ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

নতুনদের সুযোগ দিতে তাই ৩৮ বছর বয়সে অবসর নিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

কোচ ইউলিয়ান নাগলসমানের স্কোয়াডের নেতৃত্বে আছেন ইয়োশুয়া কিমিখ। এ ছাড়া আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন।

বায়ার্নের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেলেন। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানের পাশাপাশি চোট কাটিয়ে বিশ্বকাপের বিমান ধরছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More