পঞ্চম দিনে গড়ালো সিলেট টেস্ট। জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে টাইগারদের দরকার মাত্র তিন উইকেট। স্বাগতিকদের পাহাড়সমান টার্গেট উতরে ইতিহাস গড়তে হলে পাকিস্তানকে এখনো করতে হবে ১২১ রান। চতুর্থ দিন শেষে সফরকারীকের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬।
বিশাল টার্গেটে মাথায় নিয়ে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। যদিও সেই চাপ সালাতে শুরুতেই ব্যর্থ হয় সফরকারীরা। ২৭ রানে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনিং জুটি ভাঙেন নাহিদ রানা।
দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ক্রিজে সেট হওয়া ওপেনার আব্দুল্লাহ ফজলকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। ২১ রান আসে ফজলেন ব্যাট থেকে। এরপর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। শান মাসুদকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান এই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক শান মাসুদ তুলে নেন অর্ধশত রান। তবে তাইজুল ইসলামের বলে ভুল করে বসেন বাবর। লিটনের কাছে ক্যাচ দিয়ে ৪৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর সৌদ শাকিলকে দ্রুত আউট করেন নাহিদ রানা। উইকেট আগলে রাখতে পারেননি শান মাসুদও। তাকেও বিদায় করেন তাইজুল। চা বিরতি থেকে ফিরে ক্রিজে যেন খুটি গাড়েন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিলো এই জুটি। অবশেষে ভাঙলো তাদের জুটি। এবারো আঘাত হানলেন তাইজুল ইসলাম। ৭১ রানে ফেরালেন সালমান আগাকে। হাসান আলীকেও ফেরালে এই স্পিনার। তবে শেষ ভরসা হিসেবে ক্রিজে আছেন ৭৫ রান করা মোহাম্মদ রিজওয়ান।
পারভেজ খোকন/এজে/দীপ্ত