রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

হাম ও উপসর্গে এক দিনে আরও ৬ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাম ও উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও ৬ শিশু মারা গেছে।

হাম ও উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও ৬ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং বাকি ৫ জন হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (১৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে

৭৫ শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং ৩৮৪ শিশু হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, চলতি বছর ১৫ মার্চ থেকে হাম উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। এছাড়া দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More