শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা: বেরোবি’র সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ'কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি অধ্যাপক ড. হাসিবুর রশীদ। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, অধ্যাপক ড. হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি বেরোবি’র উপাচার্য পদে দায়িত্বরত ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি। চলতি বছর ৯ এপ্রিল এই মামলায় রায় হয়। রায়ে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে গত বছর ৩০ জুন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More