ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাস হয়ে উঠেন বাংলাদেশের ত্রানকর্তা। উইকেটের একপ্রান্ত আগলে তিনিই টানছেন দলকে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
১১৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের বিপদে হাল ধরেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও আরেক প্রান্তে আসা–যাওয়ার মিছিল! এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লিটন খেলেছেন ১৩৫ বল।
লিটন ব্যাটিংয়ে নামার পর দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ছিল ১১৬ রান। এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ১৫০ এবং তাসকিনকে নিয়ে দলকে ২০০ রান পার করান লিটন। এখন তাকে সঙ্গ দিচ্ছেন শরিফুল ইসলাম।