শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি ৭ জনের মধ্যে ছিল হামের উপসর্গ। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮ থেকে বুধবার একই সময় পর্যন্ত সময়ে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে ১ হাজার ৪৮৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে ১ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে সারাদেশে ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হলো। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

একই সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৩৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী বরিশাল বিভাগের। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩ জন রোগী মারা গেছে সিলেট বিভাগে। একই সময়ে সেখানে হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ ২ জন রোগী মারা গেছে ময়মনসিংহ বিভাগে, শনাক্ত হয়েছে ৪৪ জন।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪৪ জন। হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরো ১৪৩ জন। এ বিভাগে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭৬ জন। নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৮৫ জন।

হাম ও হামের লক্ষণ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রোগী মৃত্যু ঘটেছে ৮০ জন রাজশাহী বিভাগে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৫১৩ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১২ জন ভর্তি হয়েছেন রংপুরে।