মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ধর্মমন্ত্রী বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচার-নির্যাতন হতে দেবো না।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচারনির্যাতন হতে দেবো না।

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘ভারতে সংখ্যালঘুদের অত্যাচারের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে অত্যাচারনির্যাতন হতে দেবো না।

তিনি বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।

এবার হজে খরচ কিছুটা কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী হজ মৌসুমে খরচ আরও কমানো হবে। তিনি অনেক ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। সেগুলো অনেকেই সহ্য করতে পারছে না।’

ধর্মমন্ত্রী বলেন, ‘একটি মহল গণতন্ত্রকে হত্যা করতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। যারা সরকারের স্বাদ নিতে পারেনি, তারাই ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন দরকার রয়েছে। যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ফলে অপপ্রচার বন্ধে এবং ভালো মানুষদের রক্ষায় এই আইন প্রয়োজন।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More