শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দলের ১০৭ বিধায়ক নিয়ে পদত্যাগ করতে পারেন বিজয়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দলের ১০৭ বিধায়ক নিয়ে পদত্যাগ করতে পারেন বিজয়
ছবি: সংগৃহীত।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন–পরবর্তী সরকার গঠন ঘিরে নতুন রাজনৈতিক নাটক শুরু হয়েছে।

নির্বাচনে বড় চমক দেখিয়েছে থালাপতি বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি দলটি। এরই মধ্যে দলের ১০৭ বিধায়ক একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) বা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের চেষ্টা করলে, টিভিকে‘র ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ডিএমকে এবং এআইএডিএমকে শিবিরের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত সামনে আসে। টিভিকে‘র সন্দেহ, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে দুই প্রধান দ্রাবিড় দল পর্দার আড়ালে সমঝোতা করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে।

এদিকে, গত বুধবার (৬ মে) সরকার গড়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। কিন্তু তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান‘কে কোনও আশ্বাস দেননি রাজ্যপাল।

রাজ্যপাল জানান, বিজয়‘কে সরকার গঠন করতে হলে ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করে একটি চিঠি তাঁকে দেখাতে হবে।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। এর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) পেয়েছে ১০৮ আসন। অর্থাৎ ১০ আসনে পিছিয়ে আছে টিভিকে। আর ডিএমকে ও এডিএমকে পেয়েছে যথাক্রমে ৭৩ ও ৫২টি এবং অন্যান্য দল একটি আসন।

 

এসএ