মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: শেষ ধাপের ভোটগ্রহণ বুধবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল)।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল)। এই দফায় রাজ্যের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং মেদিনীপুরসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোর মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

দ্বিতীয় দফার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার ভবানীপুর আসন। এখান থেকে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গত নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর এবার ভবানীপুরে এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে রাজ্যজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রথম ধাপের ১৫২টি আসনে ভোট পড়ার হার ছিল নজিরবিহীন—৯৩.১৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্যমতে, এই হার ভারতের নির্বাচনী ইতিহাসে এক অনন্য রেকর্ড। প্রথম দফার ভোট শেষে বিজেপি ১১০টির বেশি আসনে জয়ের দাবি করলেও তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তির জোরে জয়ের ব্যাপারে আশাবাদী।

সুষ্ঠু ভোট নিশ্চিতে কমিশন বেশ কয়েকজন বিতর্কিত পুলিশ আধিকারিক ও আমলাকে পদ থেকে সরিয়ে নতুন নিয়োগ দিয়েছে। এছাড়া প্রথম দফায় দায়িত্ব পালন করা ২৬ জন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাকে পুনরায় দ্বিতীয় দফায় কাজে লাগানো হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনালের রায়ে আইনি জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে অতিরিক্ত তালিকায় আরও ১,৪৬৮ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে বড় একটি অংশ কলকাতা দক্ষিণ ও উত্তর এলাকার বাসিন্দা।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More